• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করার অভিযোগে শিক্ষক গ্রেফতার

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

বুধবার (৭ এপ্রিল) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি নুরানি মাদরাসা থেকে জাহিদুল ইসলাম (৩৩) নামে এক শিক্ষককে আটক করা হয়।

আটককৃত জাহিদুল ইসলাম (৩০) ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। এছাড়া ভেলাবাড়ি নূরানি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ হাসিনা ও মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন অভিযুক্ত জাহিদুল ইসলাম। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

এই ঘটনার বিষয়ে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ