• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় না ফেরার দেশে ঢাবির সাবেক শিক্ষক

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক ও ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. একেএম হারুনার রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে অধ্যাপক ড. গালিব আহসান খানকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, অধ্যাপক ড. গালিব আহসান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এক শোকবাণীতে উপাচার্য বলেন, সাবেক ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের একজন নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের অধিকারী। বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। দর্শন শিক্ষা বিশেষ করে নৈতিকতা শিক্ষার প্রচার ও প্রসারে অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ