• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৪০ শিক্ষার্থী মেডিকেলে উত্তীর্ণ

সিসি নিউজ।। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন করে এই প্রতিষ্ঠানকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। উত্তরবঙ্গে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ সমধিক পরিচিত। এই প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই ঈর্ষণীয়। প্রতিবছর মেডিকেল ভর্তি পরীক্ষার এখানকার শিক্ষার্থীদের সাফল্য নজরকাড়া।
এবারো তার ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যমতে ৪০ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। ৪ এপ্রিল রবিবার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ নিয়ে বেশ উচ্ছসিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
জানা যায়, এবছর এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজে সুযোগ পাওয়া সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত প্রমি জানান, ‘খুবই আনন্দ লাগছে, ছোটকালের স্বপ্ন যেনো বাস্তবায়নের পথে। এ সুযোগ পাওয়ার পেছনে আমাদের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ছিলো।’
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া প্রতিষ্ঠানটির অপর এক শিক্ষার্থী রিয়াত তৌসরিন রিয়া জানান, ‘অনেকদিনের লালিত স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমার এই সাফল্যের পিছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য।’
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক জানান, ‘এরই মধ্যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ জনের মেডিকেলে ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার খবর নিশ্চিত করা গেছে। এ সংখ্যা আরও বাড়বে, কারণ এখনো অনেকের খবর আসছে আমাদের কাছে। শুধু মেডিকেলে না, প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও সুযোগ পাবে আমাদের বিশ্বাস।’
প্রসঙ্গত, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বনাম সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ। সূচনা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। এখানকার শিক্ষার্থীরা প্রতিবছর দাপটের সাথে দেশসেরা সব বিদ্যাপীঠে উচ্চশিক্ষার সুযোগ করে নিচ্ছেন। শিক্ষার সুষ্ঠ পরিবেশ, শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ আচরণ আর প্রতিষ্ঠান প্রধানের সুদক্ষতা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ধারাবাহিক সাফল্যের মূলমন্ত্র বলে অভিমত শিক্ষানুরাগীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ