• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিসি নিউজ ।। নীলফামারীর জলঢাকা-ডালিয়া সড়কের ডবলব্রীজ সুড়ির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী মো. হালিমুর রহমান (২২) নিহত হয়েছে। এ সময় একই মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হয়।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার বৃস্টি হবার সময় এই ঘটনা ঘটে। নিহত যুবক জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা মৌজার ৯ নম্বর ওয়ার্ডের মো. মোমিন চৌকিদারের ছেলে। গত এক মাস আগে হালিমুরের মা জটিলরোগে মারা যান। এক মাসের মাথা স্ত্রী ও ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে গ্রাম চৌকিদার মোমিন। এদিকে আহত দুইজন হলেন একই গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে বাবুল ইসলাম (২০) এবং আয়নাল ইসলামের ছেলে রুবেল ইসলাম (২১)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, একটি মোটরসাইকেলে ওরা তিনজন জলঢাকা উপজেলা শহরে আসছিল। ওই সময় বৃষ্টি শুরু হলে মোটরসাইকেলটি স্লিপ কেটে পাকা সড়কে ছিটকে পড়ে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ