সিসি নিউজ ডেস্ক ।। শেরপুরের শ্রীবরদীতে প্রেম করার পর অন্যত্র বিয়ে করায় জিহান (২৭) নামের এক প্রেমিককে ডেকে বাড়িতে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার প্রেমিকা রিনা বেগম।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রেমিকা রিনাকে আটক করে পুলিশ। জিহান উপজেলার ষাটকাকড়া গ্রামের আবু বক্করের ছেলে। আর রিনা বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রিনা ও জিহান মামাতো-ফুফাতো ভাইবোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি জিহান অন্যত্র বিয়ে করেন। এ কারণে রিনা ক্ষিপ্ত হয়ে জিহানকে নিজ বাড়িতে ডেকে এনে কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী থানায় ওসি মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থল রিনা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।