• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্তমান সরকার কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করছে – ইকবালুর রহিম এমপি

দিনাজপুর প্রতিনিধি ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করছে । করোনা ভাইরাস জনিত কারণে বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখতে হলে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং অনাবাদি জমি চাষাবাদের উপযোগী করে উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে কৃষি উৎপাদন অব্যাহত এবং বৃদ্ধি করতে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষির যান্ত্রিকীকরণ, বাজারজাতকরণ ও বিপণনে গুরুত্ব দিয়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন। এমনকি বিদেশেও চাল রপ্তানি করছে। খাদ্য চাহিদা পুরন করে বর্তমানে সরকার পুষ্টি সমঋদ্ধ নানা রকম শাক-সবজি ফলমুলের উৎপাদন বৃদ্ধির জন্য গবেষনা ও কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় করোনাকালীন সময়ে কোন মানুষ যদি কর্মহীন হয়ে পড়ে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিতে শেখ হাসিনা সরকার প্রস্তুত রয়েছে। করোনা এই মুহুর্তে মানুষের জীবনের পাশাপাশি জীবিকার সুরক্ষায় সরকার সচেষ্ট উল্লেখ করে আরও বলেন, এমতাবস্থায় জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি-জামায়াত বিভিন্ন প্রকার গুজব ও অরাজকতা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গুজব ও অরাজকতাকে নস্যাৎ করে মানুষকে বাচানোর চেষ্টা করছে।

১১ এপ্রিল রোববার দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনা ম্্যাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প ও দিনাজপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরন ও বিনামুল্যে বীজ ও সার বিতরনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা  ভাইস চেয়ারম্যান জেসমিন আরা , শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ