• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুড়িগ্রাম প্রতিনিধি ।। বিএনপি চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করোনা পজেটিভ হওয়ায় তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরানখতম ও দোয়া মাহফিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি ও যুবদল।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বাদ যোহর কুড়িগ্রাম জেলা বিএনপি ও জেলা যুবদল নেতৃবৃন্দের আয়োজনে কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, আউয়াদ ফালেহ নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা, কবিরাজপাড়া দাখিল মাদ্রাসা মসজিদ, জেলা পরিষদ মসজিদ, ত্রিমোহনী মসজিদ, খলিলগঞ্জ মসজিদ, নয়াগ্রাম মসজিদসহ জেলা সদরের বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের অন্য উপজেলা গুলোতেও উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের আয়োজনে বেশ কয়েকটি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ মহামারী কোভিডের হাত থেকে দেশ জাতী ও সমগ্র বিশ্বের মুক্তির জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ