• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

সিসি নিউজ ডেস্ক ।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া টাকা জমা দেয়া যাবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অনলাইনে এ ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় চবির ভর্তি আবেদন প্রক্রিয়া ৫ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল শেষ করার সিদ্ধান্ত হয়। তবে দেশে করোনাভাইরাস বৃদ্ধির কারণে এক সপ্তাহ পিছিয়ে আজ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা কমিটি। সিদ্ধান্তে আগামীকাল থেকে শুরু হবে।

গত বছরের মতো এবারও চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ২২ জুন থেকে তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ‘বি-১ ও ‘ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জুলাই উপ-ইউনিট।

এবার ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি। ভর্তির আবেদনের জন্য প্রতি ইউনিট ও উপ-ইউনিটে একজন শিক্ষার্থীর খরচ হবে ৫৫০ টাকা।

ভর্তিচ্ছুরা https://admission.cu.ac.bd এই লিংকয়ের মাধ্যমে প্রচারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ