• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

না ফেরার দেশে সিকৃবির প্রফেসর ড. মাহফুজুল হক

সিসি নিউজ ডেস্ক ।। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. এইচ. এম. মাহফুজুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বহুদিন থেকে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন, মৃত্যুর কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

আজ ১৩ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, করোনা ভাইরাসের আক্রমনে তাঁর ফুসফুসের ৭২ ভাগ বিকল হয়ে যায়। তবে তিনদিন আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। গত সোমবার শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীর হুট করে খারাপ করলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং মঙ্গলবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে গত মাসেই ড. মাহফুজ তার স্ত্রীকে হারিয়েছেন। তার স্ত্রী ইশরাত জাহান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব ছিলেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। একমাসের ব্যবধানে মা-বাবা কে হারিয়ে ড. মাহফুজের দুটি শিশু সন্তান শোকের সাগরে ভাসলো।

ড. মাহফুজ ২০১৩ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ড. মাহফুজের মরদেহ মঙ্গলবার সিকৃবি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সিকৃবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে একটি জানাজা অনুষ্ঠিত হয়। ড. মাহফুজের এই হৃদয়বিদারক মৃত্যুতে সমগ্র ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়া শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ শোক প্রকাশ করেছে। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক প্রফেসর ড. মোঃ আবু বকর সিদ্দিক মৃত্যুবরণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ