• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে কে কত টাকা ব্যয় করলেন?

সিসি নিউজ ।। সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীগণ ৪ লাখের কম টাকা ব্যয় করেছেন গত ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত সূত্রে এ তথ্য মিলেছে।

সূত্র মতে, নির্বাচনে ব্যয়ের মধ্যে রয়েছে প্রার্থীদের পথসভা, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ডিজিটাল ব্যানার, ঘরোয়া বৈঠক বা সভা, মাইকিং, নির্বাচনী প্রতিক, অফিস, অফিস আপ্যায়ন, কর্মী খরচ, প্রার্থীদের যাতায়াত, মিডিয়া প্রচারনা ও বিবিধ। এতে মেয়র প্রার্থীর সর্বোচ্চ ৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয় করেছেন জাতীয় পাটির প্রার্থী সিদ্দিকুল আলম। বিএনপি মনোনীত প্রার্থী রশিদুল হক সরকার ব্যয় করেছেন ৩ লাখ ১০ হাজার টাকা। ওই নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী রাফিকা আকতার জাহান ব্যয় করেছেন ৩ লাখ ৫ হাজার টাকা।  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ নূরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি ব্যয় করেছেন এক লাখ টাকার নীচে।

উল্লেখ্য যে, গত ৬ এপ্রিল ছিল সৈয়দপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় রিটার্ন দাখিলের শেষ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ