• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাব্বীর মেডিকেলে ভর্তির দায়িত্ব নিলেন রবি

সিসি নিউজ ।। কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান হলেও অর্থাভাবে ভর্তি হতে পারছিলো না অদম্য মেধাবী রাব্বী হোসেন। সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমে (১৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল আউয়াল রবির।

আজ শুক্রবার শহরের নতুন বাবুপাড়ায় রাব্বীর বাসায় স্বশরীরে রবিউল আউয়াল রবি উপস্থিত হন। তিনি রাব্বীসহ তাঁর বাবা-মায়ের সাথে কথা বলে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নেন। রবি সিসি নিউজকে জানান, সমাজে এ ধরনের মেধাবীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সকলের। এক প্রশ্নের জবাবে তিনি জানান, মেডিকেলে পড়াশুনার সময়কালীন রাব্বীর আর্থিক সমস্যায় সবসময় পাশে থাকবেন।

রাব্বী হোসেন নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করে। শহরের নতুন বাবুপাড়ার আব্দুর রশিদ ও ফাহমিনা আক্তার লাইলী তৃতীয় সন্তান। বাবা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। মা গৃহিনী। পেনসনের টাকায় জোড়াতালি দিয়ে চলে সংসার। এসএসসি ও এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস’এ ভর্তি পরীক্ষায় কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহম্মেদ ফারুক এসব প্রতিভাকে বিকশিত করতে সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ