• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লকডাউনে ত্রাণের দাবিতে বরিশালে রিকশা মিছিল

সিসি নিউজ ডেস্ক ।। লকডাউনে ত্রাণ ও রেশন চালুর দাবিতে বরিশাল নগরীতে রিকশা নিয়ে মিছিল করেছেন কয়েকশত শ্রমিক। শনিবার সকাল ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে রিকশা মিছিলটি বের হয়ে রাজাবাহাদুর সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, সিঅ্যান্ডবি সড়ক, হাসপাতাল সড়ক ঘুরে অশ্বিনী কুমার হলের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এ মিছিলের নেতৃত্ব দিয়েছে।

ব্যতিক্রমী এ মিছিলে ব্যাটারী চালিত রিকশা শ্রমিকরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন বহন করেন। ফেস্টুনে লকডাউনে ত্রাণবঞ্চিত ও রিকশা চালানোয় প্রশাসনের বাধা ও মারধরের চিত্র তুলে ধরা হয়।

মিছিলে অংশ নেয়া শ্রমিকরা বলেন, গত বছরের লকডাউনের সময় তারা ত্রাণ পেয়েছিলেন। এবার ত্রাণ দেওয়া হচ্ছে না। পরিবার ও সন্তানদের আহার জোগাতে রিকশা নিয়ে বের হলে প্রশাসনের বাধার মুখে পড়তে হয়। এ জন্য ত্রাণ ও রেশনের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুররা। তাদের জন্য সরকার ত্রাণ ও রেশনের ব্যবস্থা না করেই লকডাউন দিয়েছে। যার কারণে লকডাউন কার্যকর হচ্ছে না। শ্রমিকদের জন্য ত্রাণ ও রেশনের মাধ্যমে বিকল্প খাদ্য নিরাপত্তা ব্যবস্থা করার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন তার দল।

এ ছাড়া ১৪ এপ্রিল থেকে লকডাউন শুরুর আগে ত্রাণ ও রেশন চালুর দাবিতে শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দিয়েছিলেন বাসদ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ