• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে চায় বেবিচক

সিসি নিউজ ডেস্ক ।। করোনা রোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হতে পারে। সেই দিনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট  চালু করতে চায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (১৯ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ প্রস্তাব দেবে বেবিচক।

করোনা সংক্রমণের হার ও মৃত্যুর বেশি থাকায় করোনা নিয়ন্ত্রণে সরকার গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও টানা দুই সপ্তাহ বিধিনিষেধ দেওয়ার সুপারিশ দিয়েছে। তাই ধারণা করা হচ্ছে বিধিনিষেধের মেয়াদ ২১ এপ্রিল থেকে বাড়ানো হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই সোমবার বৈঠকে বসবে আন্তঃমন্ত্রণালয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিত থাকার কথা রয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, ‘আমি এবং বেবিচক সবসময় চাই যেন ফ্লাইট চালু থাকে। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে পাঁচ দেশের ফ্লাইট চালু হয়েছে। আগামীকাল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আমি স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালুর প্রস্তাব করব।’

তিনি বলেন, ‘ফ্লাইট বন্ধের কারণে এই খাত অনেক আক্রান্ত (এফেক্টেড) হচ্ছে। তাই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালুর প্রস্তাব করব আমরা। প্রয়োজনে যাত্রী ও এয়ারলাইন্স সংশ্লিষ্টদের কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। তারপরও আমরা চাই ফ্লাইট চলুক।’

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে। তাই ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বেবিচক। পরে প্রবাসীদের বিক্ষোভের মুখে স্বাস্থ্যবিধি মেনে পাঁচটি দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ