• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতার সৃষ্টি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের স্টেশনপাড়া গ্রামের সহস্রাধিক মানুষের চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে। ওই এলাকার আব্দুর রাজ্জাক রাজুর (৩৮) বিরুদ্ধে ইউনিয়নের সরকারী নকশাভুক্ত রাস্তাটি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাস্তার দুই দিকের চলাচলকারী সহস্রাধিক মানুষজন ভোগান্তিতে পড়েছে।
সোমবার সরেজমিনে ওই এলকায় গেলে স্থানীয় ফজলুল হক, জাকির হোসেন, শাহিনুল ইসলাম ও প্রবীন ব্যক্তি তোফাজ্জল হোসেন জানান, ইচ্ছাকৃত ভাবে মৃত নজির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক রাজু রাস্তাটি কেটে আমাদের চলাচলের বিঘ্ন সৃষ্টি করেছে। ওই রাস্তা দিয়ে নামাজের জন্য আমরা মসজিদে যাই। ট্রেন ধরার জন্য রেল স্টেশনে যাই। এখনতো জমির আইল দিয়ে বাড়িতে যেতে পারছি। তবে রিক্সা-ভ্যানসহ কোন যানবাহন চলাচল করা সম্ভব হচ্ছে না। কয়েকদিন পর বৃষ্টিতে চারিদিকে ডুবে যাবে, তখন আমরা কোন ভাবেই চলাচল করতে পারবো না।
আব্দুর রাজ্জাক রাজু বলেন, রাস্তাটি সরকারী নকশাভূক্ত হলেও জমিটির মালিক আমি। মাছ চাষের জন্য রাস্তা কেটে পানি নিষ্কাশনের কাজ করছি।
ওই এলাকার সংরক্ষিত নারী ইউপি সদস্য রুনা লায়লা জানান, ইতিপূবে ওই রাস্তায় পানি নিষ্কাশনের জন্য একটি ইউড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়। রাজু ওই কাজটিও বন্ধ করে দেয়। রবিবার দুপুরে চলাচলের রাস্তাটিও কেটে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ