• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যা সন্দেহে থানায় অভিযোগ করেছেন নিহতের বড় ভাই। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার রামখানা ইউনিয়নের চাঁদের হাট দোলার পাড় গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এক মাস আগে চাঁদের হাট দোলারপাড় গ্রামের বাসিন্দা আবদার আলীর ছেলে হাফিজুর রহমান হাবু মিয়া (৩০) তৃতীয় বিয়ে করেন পাশের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ফুটানী বাজার এলাকার আব্দুস ছলামের মেয়ে তারামনি (১৯) কে। বিয়ের পর থেকে তারামনি তার স্বামীর বাড়িতে থাকত। সোমবার ভোরে সাহরি খেয়ে তারা একত্রে তাদের ঘরে ঘুমাতে যায়। পরিবারের অন্যরাও যে যার মত ঘুমিয়ে পড়েন। অনেক বেলা অবধি তাদের ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকেন। কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলতে উদ্যত হলে তারা লক্ষ্য করেন, দরজা বাইরে থেকে সিটকিনি দিয়ে আটকানো। পরে তারা দরজা খুলে দেখেন বিছানায় পড়ে আছে তারামনির নিথর  দেহ। নাকে আটকে আছে ফেনা। পরে স্থানীয়রা থানায় এবং মেয়ের পরিবারের সদস্যদের খবর দেয়।

ঘটনার দিন বিকালে হত্যাকাণ্ড সন্দেহে নিহত তারামনির বড় ভাই আজাদুল ইসলাম বাদী হয়ে নাগেশ্বরী থানায় স্বামী হাবু মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ করেন। তিনি জানান, আমাদের সন্দেহ হাবু মিয়া ভোর থেকে সুর্যোদয় এর মধ্যে যে কোন সময় তারামনিকে কীটনাশক পান করিয়ে অথবা শ্বাসরোধে হত্যা করে ঘরের দরজায় সিটকিনি দিয়ে পালিয়ে গেছে। স্বাভাবিক মৃত্যু হলে তো তার পালিয়ে যাওয়ার কথা নয়। এ কারণে আমি থানায় একটি অভিযোগ করেছি। যদি আমার বোনকে মেরে ফেলা হয়, তাহলে আমি এর সুষ্ঠু বিচার চাই।

নাগেশ্বরী থানা ওসি রওশন কবীর জানান, প্রকৃত ঘটনা উদঘাটনে চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত, এটি হত্যাকাণ্ড না স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ