• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে হঠাৎ বেড়েছে বেগুনের দাম

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামাঞ্চলে শাক-সবজির ব্যাপক চাষাবাদ হলেও রমজানে হাট বাজারে হঠাৎ বেড়েছে বেগুনের দাম।
সবজি বিক্রেতারা বলেন, রমজান শুরুর আগে ফুলবাড়ীতে হাট বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকায় । রমজান শুরুর পর সেই বেগুনের দাম হঠাৎ বেড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে উঠেছে।
ইফতার সামগ্রি বিক্রেতা ফয়সাল জানান,রমজান মাসে ইফতার সামগ্রির মধ্যে অন্যতম বেগুনের চপ বা বেগুনি,এটি তৈরিতে আবশ্যকীয় সবজি বেগুন। এ কারনেই রমজান মাসে বেগুনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সবজি দোকানীরা বেগুনের দাম বাড়িয়ে দিয়েছে।
ফুলবাড়ী কাাঁচা বাজারের সবজি বিক্রেতা শাহাজামাল বলেন,রমজান মাসে ইফতারীর জন্য বেগুনের চপ তৈরীর পাশাপাশী এই এলাকার বেগুন রাজধানীসহ অন্যান্য জেলায় চালানের কারণে বেগুনের দাম অনেকটা বেড়ে গেছে।
এদিকে ক্রেতারা বলছেন,একেতো অর্থ সংকটের মধ্যদিয়ে করোনায় লকডাউনের মধ্যে রমজান পালন করতে হিমসিম খেতে হচ্ছে, তার উপর বাজারে নিত্য পন্যের দাম বাড়লে কদিন পরে চলা মুশকিল হয়ে যাবে। এজন্য তারা স্থানীয় প্রশাসনের নিকট বাজার তদারকির আনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ