• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬৪০ বস্তা চালসহ ট্রাক উধাও

হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের হাকিমপুর (হিলি) থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ১৬ মেট্রিক টন চাল নিয়ে ট্রাকসহ চালক এবং শ্রমিক উধাও হয়ে গেছেন। এ ঘটনায় চাল প্রেরণকারী প্রতিষ্ঠান আরজি ট্রেডিং-এর স্বত্ত্বাধিকারী অর্ণব কুমার বসাক সোমবার রাতে হাকিমপুর থানায় ডায়েরি করেছেন।

গত ১৫ এপ্রিল বিকালে হাকিমপুর উপজেলার মেসার্স আরজি ট্রেডিং থেকে ১৬ টন চাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৮৪৯০) চট্টগ্রামের চাক্তাইয়ে মেসার্স মীর আহাম্মেদ সওদাগর ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটিতে ২৫ কেজি ওজনের মোট ৬৪০ বস্তা নাজিরশাইল সিদ্ধ চাল ছিল।

১৮ এপ্রিল চালের ক্রেতা মেসার্স মির আহাম্মেদ সওদাগরের স্বত্ত্বাধিকারী জানান, চালবোঝাই ট্রাকটি গন্তব্যে পৌঁছায়নি। এরপর চাল প্রেরণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রাকের চালকের সঙ্গে যোগাযোগ করা হলে চালক আব্দুল হাই বেপারি জানান, ট্রাকটির যান্ত্রিক সমস্যা হওয়ায় সময়মতো গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। যান্ত্রিক ত্রুটি সেরে গন্তব্যস্থলে রওনা দেবে। এরপর থেকে চালকের ফোনটি বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত ট্রাক, চালক ও হেলপারের হদিস পাওয়া যাচ্ছে না। ট্রাকটিতে ৯ লাখ টাকার চাল ছিল।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, চালক, শ্রমিক এবং চালের সন্ধানে পুলিশ মাঠে নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ