• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাস্ক পরিবহনে ‘মুভমেন্ট পাস’ নিয়ে হেরোইন পাচার

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর মোহাম্মদপুর থানার টাউনহল বাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সৌমিক আহম্মেদ সিদ্দিকী।

মাস্ক, স্যানিটাইজার পরিবহনের জন্য ’মুভমেন্ট পাস’ ব্যবহার করে হেরোইনের চালান পরিবহনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় হেরোইন পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকায় হেরোইনের একটি চালান আসার কথা জানতে পারে র‌্যাব। এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার টাউনহল বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য সৌমিক আহম্মেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান র‌্যাব জানতে পারে, বর্তমান করোনা পরিস্থিতির এই সময়ে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা রয়েছে। আর এই সুযোগে মাস্ক ও স্যানিটাইজার সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক পরিবহন করে ঢাকায় আনা হচ্ছিল। এরপর সেগুলো রাজধানীর বিভিন্ন মাদক কারবারির পৌঁছে দেয়া হয়।

আব্দুল্লাহ আল মামুন আরও জানান, গ্রেপ্তারকৃত সৌমিক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন কৌশলে বিক্রি করে আসছিল। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচাই বাছাই করে ভবিষ্যতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ