• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

এইচএসসি’র ফলের ভিত্তিতে বৃত্তি পেয়েছেন ১০৫০১ জন

সিসি নিউজ ডেস্ক ।। বৈশ্বিক মহামারি করোনার কারণে ২০২০ এইচএসসি পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসি’র ফলের ভিত্তিতে মূল্যায়ন করে প্রকাশ করা হয় ফলাফল। সেই ফলের ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ শিক্ষার্থী। বিভিন্ন শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করছে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা, সিলেট, বরিশাল ও কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলোও আজকের মধ্যে তাদের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

মাউশি জানিয়েছে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী।

মেধাবৃত্তি পাওয়াদের মধ্যে- ঢাকা শিক্ষা বোর্ডে ৪২৭, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭২, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৯, সিলেট শিক্ষা বোর্ডে ৩১, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১, যশোর শিক্ষা বোর্ডে ৯৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১ শিক্ষার্থী রয়েছেন।

আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে- ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০০, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯, রাজশাহী শিক্ষা বোর্ডে এক হাজার ২৬২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০, যশোর শিক্ষা বোর্ডে এক হাজার দুই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ শিক্ষার্থী রয়েছেন।

যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ