• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জমির বিরোধে শিশুকে কুপিয়ে হত্যার চেষ্টা

সিসি নিউজ ।। নীলফামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণীর ছাত্র আছেমুল বারী (১০) নামে এক শিশুকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দাদার ভাই ও চাচারা। গত বৃহস্পতিবার বিকেলের দিকে সদর উপজেলা সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি বক্সিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। আছেমুল বারী ওই এলাকার আনসার বাহিনীর সদস্য ময়নুল ইসলামের ছেলে। আহত শিশু বর্তমানে নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, আহত শিশুর আছেমুল বারীর পিতার সঙ্গে তার চাচা জিকরুল হক, আব্দুল আজিজ, আব্দুস সামাদ ও নজরুল ইসলামের পৈত্রিক সম্পত্তি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন চলাচলের রাস্তা নিয়ে তার ছোট ভাই আইনুলের সাথে তার চাচা ও চাচাতো ভাই আলতাব হোসেন, আতিকুল ইসলাম ও মেহের জামানের মধ্যে বাক-বিতন্ডা হয়। এসময় জিকরুল হক খোন্তা দিয়ে শিশুটিকে আঘাত করে হত্যার চেষ্টা চালায়। পরে লোকজন ছুটে আসলে সবাই পালিয়ে যায়।

শিশুটির পিতা ময়নুল ইসলাম বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ আঘাত করা হয়েছে। তাদের ধারণা আমাদের যে কোন একজনকে হত্যা করতে পারলে আমাদের সব সম্পত্তি দখল নিতে পারবে। কারন এর আগেও বহুবার আমাদের ওপর হামলা করেছে। আমি হামলাকারীদের উপযুক্ত বিচার চাই। তবে অভিযুক্ত জিকরুল হক বলেন, শিশুটিকে কুপিয়ে জখম করার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। আমাদের মিথ্যা মামলায় ফাসিয়ে সুবিধা নিতে সাজানো নাটক করা হয়েছে।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ জানান, এ ব্যাপারে শিশুটির পিতা শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। পুলিশ তদন্তের জন্য আজ শনিবার ঘটনাস্থলে গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ