• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে টমেটোর হিমাগার নির্মাণের দাবিতে মানববন্ধন

Exif_JPEG_420

তাফহিমুল ইসলাম, দিনাজপুর :  দিনাজপুরে” কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে আলুর বীজের দাম ৩০ টাকা নির্ধারণ ও টমেটো সংরক্ষনের জন্য হিমাগার নির্মানের দাবীতে কৃষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ‌এই মানববন্ধনের আয়োজন হয়।
কৃষক নেতারা দিনাজপুর জেলায় টমেটো সংরক্ষনের জন্য সরকারি ভাবে হিমাগার নির্মানের দাবী জানান। বিএডিসি ও বেসরকারি পর্যায়ে আলুর বীজের দাম ৩০ টাকা নির্ধারন করার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপের নিতে বলেন কৃষক নেতারা।বেশি দামে আলুর বীজ কিনে আবাদ করলে, আলু বিক্রির সময় সঠিক দাম পাচ্ছেনা কৃষকেরা। এতে করে কৃষকেরা বিশাল ক্ষতির মুখে পড়েছেন।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন বলেন, দিনাজপুরে অর্থকারী ফসল এর মধ্যে টমেটো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকদের মাঝে। শীতকাল ও গীষ্মকালে দিনাজপুরে টমেটোর বাম্পার ফলন হলেও সংরক্ষণের অভাবে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। তাই সরকারের কাছে জোড় দাবি জানাই। দিনাজপুরের কৃষকের কথা চিন্তা করে অতি দ্রুত একটি টমেটোর হিমাগার নির্মাণ করে দেয় সরকার। হিমাগার নির্মাণ হলে এই অঞ্চলের কৃষকরা তাদের টমেটোর সঠিক ও নায্য মূল্য পাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ  কৃষক সমিতির জেলা শাখার সভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক দয়ারাম রায়,  এডভোকেট রেজাউল ইসলাম রাজু শ্রমিক নেতা এস এম চন্দন, দূর্যোধন রায় প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ