• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে শিশু ও গর্ভবতী নারীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহে ৪০জন শিশু কিশোর ও ২৫ জন গর্ভবতী নারীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স তাদের নিজস্ব হলরুমে এ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রায়হান বারী, আর এমও ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার ডা. তৃতীয়া সরকার উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে ৪০জন শিশু কিশোর ও ২৫ জন গর্ভবতী নারীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া হয়। সেই সাথে গর্ভবতী নারীদের এএনসি পুষ্টি বিষয়ক বিশেষ কাউন্সিলিং প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ মার্চ) ইসলামের দৃষ্টিতে সুস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনার মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের শুরু হয়। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আগামী ২৯ মার্চ সপ্তাহের শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ