• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেন্টাল ভর্তি পরীক্ষা ১১ জুন

সিসি নিউজ ডেস্ক ।। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধীনে আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষা হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে ১১ জুন বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দেয় মেডিক্যাল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। কমিটিতে নেওয়া নতুন সিদ্ধান্তের বিষয়ে রবিবার (২৫ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

এ বিষয়ে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটি পেছানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ