• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরের বাইরে গেলে দুটি মাস্ক ব্যবহারের পরামর্শ

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে মাস্ক ব্যবহার করতে বারবার নির্দেশনা দিচ্ছে সরকার। তারপরও মাস্ক পরার বিষয়ে অনেকের মধ্যে শিথিলতা দেখা যাচ্ছে। এ অবস্থায় বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রত্যেককে দুটি মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে সরকার।

আজ সোমবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাঁকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে, অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন।

দেশে করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৯৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। এমন পরিস্থিতিতে সরকার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার প্রথম আলোকে বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বাস্থ্যবিদদের পরামর্শে বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ