• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে বিভিন্ন জেলা থেকে ধান কাটা শ্রমিকের আগমন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। নওগাঁর আত্রাইয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটতে শ্রমিক আসতে শুরু করেছে। উপজেলা প্রশাসন শ্রমিকদের সাদরে গ্রহণ শেষে শুকনো খাবার পরিবেশন করা হয়েছে।

সোমবার রাত্রি ৮ টায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী বিদ্যালয় প্রাঙ্গনে একশত চল্লিশ শ্রমিক কে স্বাগত জানিয়ে নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে সকলকে শুকনো খাবার ও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মাস্ক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। এ সময় কৃষি শ্রমিকদের থার্মাল মেশিনের সাহায্যে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত কৃষকের ধান কেটে ঘড়ে তুলতে রাজশাহী, নাটোর, পাবনা, গাইবান্ধা জেলা হতে একশত চল্লিশ শ্রমিক বিশেষ ব্যবস্থায় এসেছেন। এছাড়া আরো শ্রমিক নিয়ে আসতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশাকরি ধান কাটা শ্রমিকের কোন সংকট হবে না। এবং ধান কাটা-মাড়াইয়ে কোন সমস্যা থাকবে না। সেইসাথে তিনি উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সার্বক্ষনিক শ্রমিকদের খোজ-খবর নিয়ে কোন প্রকার সমস্যা হলে তাকে অবগত করতে নির্দেশ দেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জানবক্্র সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ