• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কৃষি উৎপাদনের সাথে সঙ্গতি রেখেই ক্রয়মূল্য নির্ধারিত হয়েছে- এমপি গোপাল

তাফহিমুল ইসলাম, দিনাজপুর।। এই মহামারীতে বাংলাদেশ যাতে খাদ্য সংকটে না পড়ে সে জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পরিকল্পিত পদক্ষেপ অব্যাহত রেখেছেন।

এই সংকটকালীন মুহূর্তে অনেক দপ্তরের নির্মাণকাজ বিঘ্নিত হলেও কোনভাবেই যেন কৃষি উৎপাদন বিঘ্নত না হয় এ কারণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।কৃষি উৎপাদনের সাথে সঙ্গতি রেখেই এবার ক্রয় মূল্য নির্ধারিত হয়েছে। যার প্রেক্ষিতে ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা সেটি সম্পূর্ণরূপে সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ, ২৮ এপ্রিল’ ২০২১ (বুধবার) বেলা আড়াই টায় বীরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এলএসডি খাদ্য গুদামের অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ উদ্বোধনকালে এসব কথা বলেন জাতীয় সংসদ সদস্য দিনাজপুর -১ জনাব, মনোরঞ্জন শীল এমপি গোপাল।

বীরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আজমত আলী জানান, এবারে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ১২৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।এর আগে দিনাজপুরের কাহারোল উপজেলায় খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর সাথে ভিডিও কনফারেন্সে যোগদান দেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

উক্ত সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. শাকিল আহমেদ প্রমূখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফিরোজ আহমদ মোস্তফা,উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আজমত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী,স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ কৃষকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ