• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনুপ্রবেশের দায়ে নীলফামারীতে গ্রেফতার ভারতীয় তরুণী জেলহাজতে

সিসি নিউজ ।। বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ভারতীয় তরুণীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার ভোরে নীলফামারীর সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ওই তরুণীর নাম মিতালী দাস। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার অভিজিৎ দাসের মেয়ে।

পুলিশ জানায়, ফেসুবকে পরিচয়ের সুবাদে নীলফামারীতে এক নারীর বাড়িতে বেড়াতে এসেছিলেন ২১ বছর বয়সী ওই তরুণী।জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিতালীকে গ্রেপ্তার করে।

মেয়েটি গত ৬মার্চ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেন। এরপর ঢাকার হেমায়েতপুরে তার চাচা রবীন্দ্র দাস ও গোবিন্দ দাসের বাড়িতে কিছুদিন অবস্থান করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকায় তার এক বান্ধবীর বাড়িতে আসেন।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, অনুপ্রবেশ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ