সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে মাক্স বিহীণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে সৈয়দপুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাগর। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের বাজার এলাকায় জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধের নিমিত্তে মাক্স বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারনা করা হয়। এ সময় সংগঠনটির কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে মোতাবেক আমাদের এই কর্মসূচি পালন হয়েছে।। ‘করোনা প্রতিরোধ করতে মাস্ক পড়া জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।