• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁ সদর হাসপাতালে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন

নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁ সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো: সাইদুল হক বলেন, প্রথম চালানে ৫২ টি সিলিন্ডার এসেছে। প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের ঘনত্ব ৬ দশমিক ৮ ঘন মিটার। দ্বিতীয় চালানে আরো ৮টি সিলিন্ডার আসবে। মোট ৯৬টি পয়েন্টে অক্সিজেন দেওয়া যাবে। রোগীদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন ঠিক ততটুকু সরবরাহ করা সম্ভব। স্বাভাবিক যে অক্সিজেন সিলিন্ডার আছে তা দিয়ে বেশি দেওয়া সম্ভব হয়না। তবে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু হওয়ায় রোগীরা উপকৃত হবেন। বিশেষ করে করোনা রোগীদের শ্বাসকষ্টের সমস্যা বেশি হয়। তারা এখন থেকে অক্সিজেন সুবিধা পাবেন।

তিনি আরো বলেন, সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। যেখানে ৭টি বেড সমৃদ্ধ আইসিইউ ইউনিট ও ৬ টি বেড সুমৃদ্ধ এইচডিইউ ইউনিট থাকবে। এছাড়াও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ