নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের নবাবগঞ্জে মাটির দেয়াল ধসে শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও ফাইজুর রহমান হিমেল (৬) নামে দুই শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই । আজ রবিবার (২মে) সকাল ১০টায় উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কুটিপাডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন জানান, আজ সকালে কুটিপাডা গ্রামের আপন দুই ভাই মোঃ জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম তাদের বাডী সংস্কার করতে পূরোনো মাটির দেয়াল ভেঙে দিতে গেলে অসাবধানতা বশতঃ তাদের উভয়ের দুই সন্তান দেয়াল চাপায় ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।