• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ, আইনজীবীকে জরিমানা

সিসি নিউজ ডেস্ক ।। লকডাউনের দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট করে আদালতে উপস্থিত না হওয়ায় রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা (কস্ট) করা হয়েছে।

বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেন, রিট করে তিনি পত্রপত্রিকায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে থাকেন না।

এর আগে জরুরি অবস্থা জারি ছাড়া লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেছিলেন।

রিট আবেদনে বলা হয়েছিল,  দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার স্থগিত রাখা যায় না। এটা সংবিধান পরিপন্থী। এ কারণে রিটে চলমান লকডাউন স্থগিত চাওয়া হয়। একইসঙ্গে রিট আবেদনে পুনরায় লকডাউন না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব সহ সংশ্লিষ্টদের এ রিটে বিবাদী করা হয়।

প্রসঙ্গত, এর আগে আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় ড. ইউনুছ আলী আকন্দকে পেশা পরিচালনা থেকে তিন মাসের অব্যাহতি দিয়েছিলেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছিলেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ