• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলন ১২জনের বিরুদ্ধে মামলা

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর উদ্ধার করে মামলা দায়ের করেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার সিং। বৃহস্পতিবার দুপুরে মানিক (৩৫) নামের এক আসামীকে চান্দিনাপাড়া এলাকার তার নিজ বাড়ি হতে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় সঙ্গীয় ফোর্স নিয়ে দেওনাই নদীর বালু অবৈধ ভাবে উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পারঘাট নামক স্থানে দেওনাই নদীর বালু অবৈধ ভাবে উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর ও একটি এসকেভেটর জব্দ করে। ওইদিন রাতেই বোড়াগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার সিং বাদী হয়ে ডোমার থানায় ১২ জনের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২।

আসামীরা হলেন, ট্রাক্টর মালিক আয়নাল হোসেন (৫৫), মশিয়ার রহমান (৪৮), মানিক (৩৫), সেলিম (৩২), ওমর ফারুক (৪৫), আজিবর রহমান (৫৬), রাজা মিয়া (৬০), জাহিদ মিয়া (৩০), সাবু মিয়া (৩৫), লক্ষন (৪০), সোহেল (৩৯), দেওয়ান উজ্জ্বল (৪৫)।

এব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ১১টি ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। মানিক নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসমীদেরও দ্রুত গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ