• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাটি কাটার তালিকায় ভুয়া নাম, টাকা তোলেন মহিলা মেম্বার

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ত্রাণ ও পূর্নবাসন অধিদপ্তরের অধীনে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীতে আওলাই ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে রাস্তা সংস্থার প্রকল্পে ৪০ দিনের মাটি কাটা কর্মসূচীর তালিকায় ভুয়া শ্রমিকের নাম দিয়ে প্রকল্পের সভাপতি ও সংরক্ষিত মহিলা মেম্বার ফেন্সি আক্তারের বিরুদ্ধে টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও নিয়মিত হাজিরা না দিয়েও টাকা তোলেন একাধিক শ্রমিক।

জানা গেছে, অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় (২০২০-২১) অর্থ বছরে উপজেলার ৪০ টি প্রকল্পে আওলাই ইউনিয়নে ৫ টি প্রকল্পের মধ্যে ৪০ দিনের মাটি কাটার কর্মসূচীর তালিকা তৈরী করেন ইউনিয়ন পরিষদ। আওলাই ইউপির ৯নং ওয়ার্ডে রাস্তা সংস্থার প্রকল্পে অতিদরিদ্রদের বাছাই করে ২৫ জন শ্রমিকের নাম দিয়ে তালিকা তৈরী করেন প্রকল্পের সভাপতি ও মহিলা মেম্বার ফেন্সি আক্তার। এই টাকা অতিদরিদ্ররা প্রতিদিন ২০০ টাকা হিসেবে একেকজন আট হাজার টাকা করে পাওয়ার কথা। কিন্তু তালিকায় জাবেকপুর গ্রামের রেজিয়া ও গোড়না গ্রামের এনামুল হক নামের দুই শ্রমিকের নাম দিয়ে টাকা উত্তোলন করা হলেও তারা কিছুই জানেন না বলে জানান।

জাবেকপুর গ্রামের নারী শ্রমিক রেজিয়া বেগম ও গোড়না গ্রামের শ্রমিক এনামুল হক বলেন, গত বছর মাটি কাটার কাজ করেছি। তবে এ বছর যে তালিকায় আমাদের নাম আছে আমরা কিছুই জানিনা। লোক মারফত জানতে পারলাম মাটি কাটার তালিকায় আমাদের ভুয়া নাম দিয়ে মহিলা মেম্বার টাকা তোলেন।

রাস্তা সংস্থার প্রকল্পের সভাপতি ও সংরক্ষিত মহিলা মেম্বার ফেন্সি আক্তার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। যারা অভিযোগ দিয়েছে তারাই ভালো বলতে পারবে। তবে নিয়ম অনুযায়ী সব কিছু করছি।

আওলাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আপনাদের কাছে ব্যাপারটি শুনলাম এ বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-এ শেফা বলেন, ওই এলাকা থেকে মোবাইলে এক ব্যক্তি বিষয়টি জানিয়েছে। শোনার পর প্রকল্পের তদারকীর দায়িত্ব থাকা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ