• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাতক্ষীরা হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ১৪০ জনের মানবেতর জীবন

জাকির হোসেন, সাতক্ষীরা ।। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৪০ জন পাসপোর্ট যাত্রীকে সাতক্ষীরা শহরের তিনটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় দেশে আসা এসব যাত্রীদের মধ্যে ৫০ জনের একটি দলকে আবাসিক হোটেল উত্তরা ও বাকীদের টাইগার প্লাস এবং হোটেল আল কাশেম এ
রাখা হয়েছে। তাদের প্রত্যেকেরই পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে।
তাদের সবারই বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে। তবে, অর্থের অভাবে না খেয়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া এসব পাসপোর্ট যাত্রীরা।
এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরিয়ে আনা পাসপোর্ট যাত্রীদের সাতক্ষীরার শহরের বিভিন্ন হোটেলে রাখার খবরে আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ।
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ভারত থেকে বেনাপোল কাস্টমস অফিস দিয়ে দেশে ফেরা ১৪০ জন বাংলাদেশীকে সাতক্ষীরায় অবস্থান করছেন। শহরের তিনটি আবাসিক হোটেলে তারা রয়েছে। তারা সরকারের কাছ থেকে বিশেষ পাশ নিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশী হাইকমিশনে তারা বন্ড দিয়ে এসেছে তারা এখানে কিভাবে থাকবেন। প্রশাসন যেখানে তাদের থাকার ব্যবস্থা করবেন সেখাইে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তারা নিজ খরচে থাকবেন। তারা সেভাবেই সেখান থেকে বন্ড দিয়ে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ