• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ৫০ জন থ্যালাসেমিয়া রোগী পেলো আর্থিক সহায়তা

নীলফামারী প্রতিনিধি ।। ৫০ জন থ্যালাসেমিয়া রোগীকে আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে নীলফামারীতে আত্মপ্রকাশ করলো “আবুল হোসেন সোস্যাল ফাউন্ডেশন”।
শনিবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলণ কক্ষে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসে উপলক্ষে আলোচনা সভায় শেষে সদর উপজেলার ৫০ জন রোগীকে নগদ এক হাজার টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
এসময় জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী শাহীন, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অমল রায় ও আবুল হোসেন সোস্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল বক্তব্য রাখেন।
আবুল হোসেন সোস্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল আউয়াল জানান, আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসে “আবুল হোসেন সোস্যাল ফাউন্ডেশন” এর আত্মপ্রকাশ করলো। জটিল রোগ থ্যালাসেমিয়া প্রতিরোধে কাজ করবে এই ফাউন্ডেশন। থ্যালাসেমিয়া আক্রান্ত জেলা সদরের ৫০জন রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে নগদ এক হাজার করে টাকা প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ