সিসি নিউজ ।। নীলফামারীর ডোমারে জাহানারা ইমাম আনন্দ লোক বিদ্যালয়ে নেটজ্ বাংলাদেশ ও গন উন্নয়ন ট্রাস্ট এর আওতায় ১শত ৯৪ জন শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ই মে) বেলা ১২ টায় উপজেলার সোনারায় ইউনিয়নের জাহানারা ইমাম আনন্দ লোক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
নেটজ্ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ও গন উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে অন্যান্নদের মাঝে, গন উন্নয়ন কেন্দ্রের প্রকল্প ম্যানেজার দুলাল করিম, প্রকল্প কো-অর্ডিনেটর ধীরাজ চন্দ্র রায়, গন উন্নয়ন কেন্দ্রের (ই,সি,ও) ইসমত আরা ইমু, উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম, ইউ,এফ,ডি কর্মকর্তা জসীম উদ্দিন, জাহানারা ইমাম আনন্দ লোক বিদ্যালয়ের শিক্ষিকা বিভা সরকার, খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধনেশ্বর মল্লিক ভানু প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত সহায়তা বিতরণের মধ্যে ১শত ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯১ জন ছাত্র ও ১শত ০৩ জন ছাত্রীদের মাঝে ময়দা ৩ কেজি, ভোজ্য তেল ১ লিটার ও ৩০টি ডিম বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, নেটজ্ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ও গন উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ২০০৮ সালে ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৪টি বিদ্যালয় স্থাপিত হয়েছে। বর্তমানে প্রতিটি বিদ্যালয় চলমান রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।