• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বিজিবি মোতায়েন

সিসি নিউজ ডেস্ক ।। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল রোধে আজ শনিবার বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা বেসামরিক  প্রশাসনকে সহায়তার জন্য কাজ করবে। শিবালয়ের ইউএনও বিএম রুহুল আমিন জানান তাঁর এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।

এর আগে শনিবার বিকেলেই মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের জেলা প্রসাশক এস এম ফেরদৌস বলেন, বিজিবির ৩টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লা, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে।

গত দুই দিন ধরে পাটুরিয়া ঘাট এলাকায় মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। মানুষের চাপে ফেরিতে যানবাহন উঠারও সুযোগ দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় শুক্রবার (৭ মে) দিনের বেলা ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুধুমাত্র রাতের বেলা পণ্যবাহী যানবাহন পারাপারের সিদ্ধান্ত হয়।

এর মধ্যেই শনিবার (৮ মে) সকাল থেকে ফেরিঘাটে লাখো মানুষকে নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এর মধ্যে মানবিক দিক বিবেচনায় ফেরি চললেও ব্যাপক ভিড় ঠেলে একরকম যুদ্ধ করেই ফেরিতে উঠতে দেখা গেছে ঘরমুখো মানুষকে। এ অবস্থায় মানুষের ও যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল রোধে ফেরিঘাট এলাকায় বিজিবি মোতায়েন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ