• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৪৫০ টাকা বিতরণ শুরু

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ঈদুল ফিতর উপলক্ষে  প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চার শত পঞ্চাশ টাকা বিতরণ শুরু হয়েছে। ৯ মে রবিবার সকাল ১০ টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল চৌধুরীসহ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টাকা বিতরন কার্যক্রম তদারকি করেন উপজেলা প্রশাসন নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সালাম ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের এসএএও মোঃ গোলাম সারোয়ার মির্জা।
তাদের সহযোগীতা করেন, খাতামধুপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোছাঃ ফিরোজা বেগম, মধুপুর ইউনাইটেড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি সচিব মোঃ নুর আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত একান্ত সহকারী মোঃ মোহাইমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।
ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল চৌধুরী জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৮ হাজার ৪ শত ১৪ জন উপকারভোগীর মাঝে ৪ শ’ ৫০ টাকা করে দেয়া হচ্ছে। আজ প্রথমদিন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের লোকজনকে দেয়া হবে। এভাবে ৩ দিনে বিতরন শেষ করা হবে।
তিনি আরও বলেন, বিতরন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ টি পুরুষ ও ২ টি মহিলা বুথ করা হয়েছে। তাছাড়া আমি নিজে উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরনের স্লিপ দিয়ে এসেছি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে পৌরসভা ও বোতলাগারী ইউনিয়নেও আজ বিতরন শুরু করা হয়েছে। অন্য ইউনিয়নে আগামীকাল থেকে শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ