• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কওমি মাদ্রাসার ফল প্রকাশ সোমবার

সিসি নিউজ ডেস্ক ।। বেফাকুল মাদ্রাসিল আরাবিয়ার (বেফাক) অধীন কওমি মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী সোমবার। বেফাকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর দুইটায় ফল প্রকাশ করা হবে। এ বছর সারাদেশে দুই লাখ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ ২৫ হাজার জন অংশ নিয়েছে।

বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হকের বরাতে বলা হয়েছে, লকডাউনে মাদ্রাসা বন্ধ থাকলেও রমজানেই ফল প্রকাশে নিরলসভাবে কাজ চলছে। লকডাউনের কারণে ঘরে বসেই পরীক্ষকরা পরীক্ষার খাতা দেখেছেন। এরপর সারাদেশকে ৪০টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ