সিসি নিউজ ।। সৈয়দপুরের ইসলামবাগ যুব সমাজের উদ্যোগে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে শহরের ফিদা আলী ইন্সটিটিউট মাঠে ওই এলাকার ১৪০টি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর প্যাকেটের মধ্যে সেমাই, চিনি ও গুড়ো দুধ রয়েছে।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিনুল হক চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগ, ছাত্রলীগ নেতা দিলশাদ আলম, সমাজসেবক ফরহাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, ইসলামবাগ যুব সমাজ করোনাকালীন সময়ে গরীবদের মাঝে খাদ্য সামগ্রী, মাক্স, সাবান বিতরণ করেছে। যুব সমাজের এমন উদ্যোগ শহরে প্রশংসিত হয়েছে।