• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ পিতা-পুত্র আটক

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক সম্রাট মোনাফ আলী সরকার (৫২) ও তার ছেলে মাহমুদ হাসান রকি (২৮) সহ আরও ৪ জনকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১০ মে সোমবার সকাল ৯টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ বোতলাগাড়ী গ্রামে মোনাফ আলীর বাড়িতে এ অভিযানকালে ১৪ বোতল ফেন্সিডিল ও ৩২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক অন্যরা হলো একই গ্রামের ফজলুর ছেলে সেলিম ওরফে রতন (২৫), পাশের বুচারীপাড়া গ্রামের মান্নান (১৯), টগরুপাড়ার সোহাগ ইসলাম (২১) ও ছাইয়াপাড়ার গোলাম রাব্বানী (২০)। এরা মোনাফ আলীর ছেলে রকির বন্ধু ও মাদক বিক্রির সহযোগী।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তাঁকে সহযোগীতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ জায়েদ আল জাফরী, খবির আহমেদ, আজহারুল ইসলাম, এনামুল হক, মাসুম রেজা, আজমল হোসেন ও খোকন মিয়াসহ সৈয়দপুর থানা পুলিশ।
পরে আটককৃত মোনাফ আলী সরকার ও তার ছেলে মাহমুদ হাসান রকি’র বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দেয়া হয়। অন্য ৪ জনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম।
এদিকে গত ৯ মে রবিবার বিকাল ৫ টায় সৈয়দপুর পৌর এলাকার পুরাতন মুন্সিপাড়ায় মাদক ব্যাবসায়ীর নিজ বাড়ী থেকে ৩২৩টি ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট সহ দুইজনকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে তাদের এক জনকে দুই বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অপরজনকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ জায়েদ আল জাফরী জানান, মোনাফ আলী সরকার উত্তরাঞ্চলের একজন মাদক সম্রাট। দীর্ঘ দিন থেকে সে সৈয়দপুর, নীলফামারী জেলাসহ রংপুর ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্ডাডল’র পাইকারী বিক্রেতা। সে মাদকসহ ইতোপূর্বে প্রায় ৩৫ বার আটক হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটেছে। প্রতিবারই জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারও সে তার মাদক ব্যবসা পরিচালনা করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান বলেন, আটককৃতদের নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ