• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রিচম্যান শপিংশপে আগুন

সিসি নিউজ ।। সৈয়দপুর শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে অভিজাত শপিংশপ রিচম্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

শপিংশপের ম্যানেজার মেহেদি হাসান সিসি নিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শপিংশপের স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখে অগ্নিকান্ডের বিষয়টি টের পাই। আমরা তাৎক্ষনিক অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন আয়ত্বে আনি। আগুনে কয়েকটি শার্ট পুড়ে গেছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম সিসি নিউজকে জানান, ১০টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম। কিন্তু শপিংশপে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারে এবং শপিংশপটি খোলা থাকায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তিনি আরো জানান, স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং ওই সময়ে অটোব্রেকারটি পড়ে যাওয়ায় ক্ষতির পরিমান কম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ