• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে স্বর্ণালী প্রজন্মের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

তাফহীমুল ইসলাম, দিনাজপুর || বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। ঈদুল ফিতর কে কেন্দ্র করে অসহায় ,দুঃস্থ ও গরিব মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ‘স্বর্ণালী প্রজন্ম’ নামে একটি মানব কল্যাণ সংগঠন।
মঙ্গলবার (১১মে ) দুপুরের দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভাবনাগঞ্জ এলাকায় ‘স্বর্ণলী প্রজন্ম’ এর উদ্যোগে গরিব অসহায় দুঃস্থ মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী প্রজন্মের উপদেষ্টা আব্দুর রশিদ, সংগঠনের সভাপতি হাসিবুল ইসলাম, সহ সভাপতি রাজিউর রহমান রাজু, কোষাধ্যক্ষ হাফেজ মুস্তাকিম বিল্লাহ্ ও প্রচার সম্পাদক দিলিপ রায়‌ ও ফিরোজ মাহমুদ সহ সংগঠনের সকল কার্যকরী সদস্যবৃন্দ।
সংগঠনের কার্যকারী সদস্যরা জানান, লকডাউনের  জন্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আবার সামনে ঈদ। আমাদের সংগঠন সব সময় গরীব অসহায় দুঃস্থ মানুষদের পাশে ছিল এবার রয়েছে। এসব গরিব মানুষ যেন ঈদ ভালোভাবে ও সুন্দরভাবে পালন করতে পারে এজন্যই আমাদের সংগঠন ঈদ উপলক্ষে তাদেরকে  খাদ্য সামগ্রী দিচ্ছেন।  প্রতিটি গ্রামের মানুষেরা যদি একত্র হয়ে গরীব অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতা করে। তাহলে আমাদের সমাজ তৈরি হবে একটি সুন্দর ও আদর্শ সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ