• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের দুস্থ ও প্রতিবন্ধী পেল শুভ সংঘের ঈদ উপহার

সিসি নিউজ ।। দেশের শীর্ষ স্থানীয় দৈনিক কালের কন্ঠের শুভ সংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে ৩০ জন দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ মে) সকালে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কালের কন্ঠ শুভ সংঘ সৈয়দপুর শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ’র সভাপতিত্বে ও উপস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দপুর লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও কালের কন্ঠ সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ।
এ সময় সংগঠনের অর্থ সম্পাদক মো. আব্দুল খালেক, সদস্য মিজবা, তামিম রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে ৩০জন দুস্থ ও প্রতিবন্ধী মানুষের হাতে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে দুই রকম সেমাই, চিনি, তেল, গুঁড়ো দুধ, সাবান, পোলার চাল ও নগদ অর্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ