সিসি নিউজ ।। সৈয়দপুরের উর্দ্দুভাষী ক্যাম্পের সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ইকু গ্রুপ। আজ বুধবার দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে ওইসব পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। এ সময় ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী হিসেবে চাল, চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার ইকু গ্রুপ সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে সাড়ে ৭ হাজার শাড়ি ও লুঙ্গি এবং বিকেলে শহরের রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে।