• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদের দিনে হানা দিতে পারে ঝড়-বৃষ্টি

সিসি নিউজ ডেস্ক ।। শুক্রবার ঈদের সকালে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে আগামীকাল সারাদিন দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ঈদের দিন বৃষ্টি থাকতে পারে।

তিনি বলেন, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকালের দিকে রাজধানী, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস। অন্যত্র বিকালে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিং, কক্সবাজার, টেকনাফ, সিলেট, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়ায়, ডিমলা, রাজারহাট, সাতক্ষীরা ও কুমারখালীতে হালকা বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়ায় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও জানানো হয়, এ মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। মে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ