• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে জমি দখলে বাঁধা দেওয়ায় হামলার শিকার মুক্তিযোদ্ধা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে নিজের জমি দখলের সময় বাঁধা দেওয়ায় বীরমুক্তিযোদ্ধা শরীফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) সকাল ১০ টার দিকে পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে ডোমার খানায় অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধার সন্তান মোঃ তানভির ইসলাম সিদ্দিকী (তন্ময়)। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, চিকনমাটি মৌজার জে এল ২২, খতিয়ান নং- পি ১৩৭৭ এর ১৪ শতকের মধ্যে ছয় শতক জমি বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম দীর্ঘদিন হতে ভোগদখল করে আসছে। ওই জমির একাংশে তাদের পরিবারের অনেকের কবরও রয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে ডোমার বাজার রেলগেট এলাকার নুর ইসলামের (৫৫) নেতৃতে তারে ছেলে পার্থ ইসলাম (৩৩), শাহিনুর ইসলাম (৪১), মোঃ বাচ্চু (৩৫), মোঃ শামিম (৫০), মোঃ আতিউর রহমান (৬০) ওই জমিটি দখলের চেষ্টা করে। এসময় বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম ও তার ছেলে তন্ময় বাঁধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা লাঠি দিয়ে মুক্তিযোদ্ধা শরিফুল ইসলামকে আঘাত করলে মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম মাটিতে পড়ে যান। আসামী নুর ইসলাম তার বুকের উপর উঠে গলা চিপে ধরে ও নাখে ঘুষি মারে। এসময় এলাকাবাসী ছুটে এসে বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মেস্তাফিজার রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ