• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে দুই মাদক কারবারির কারাদণ্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে মাদক সংরক্ষণের অভিযোগে দিনাজপুরের বিরামপুরে মোছা. মণি (২৬) ও মনোয়ার হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিরামপুর পৌর শহরের শান্তিনগর চকপাড়া মহল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি পৌর শহরের শান্তিনগর চকপাড়া মহল্লার বাসিন্দা।

পরিমল কুমার সরকার জানান, সোমবার সকালে শান্তিনগর চকপাড়ায় মাদক বিক্রি হচ্ছে, এমন অভিযোগ স্থানীয়দের কাছ থেকে জেনে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মণিকে তিন পুরিয়া গাঁজা ও মনোয়ার হোসেনকে দুই পুরিয়া হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ইউএনও জানান, বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ