• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন

সিসি নিউজ ।। ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনদের ভূখন্ড ফিরিয়ে দেয়ার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশ, সৈয়দপুর শাখার উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশ-এর মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমাদ আল-বুখারী,  সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভুলু, সাধারন সম্পাদক হাজী আজহার সুলতান, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, শাহ আউলিয়া মসজিতের খতিব সাবির হোসেন নূরী রিজভী, ঢেলাপীর আবাসন মসজিতের খতিব ইমাম মোরশেদুল ইসলাম রিজভী, সংগঠনের প্রচার সম্পাদক নওশাদ আনসারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরজু আশরাফী ও সদস্য নাদের ফাহিম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ এরশাদ আহমাদ আল-বুখারী ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান।

মানববন্ধনের আগে শহরের গোলাহাট পানির টাঙ্কি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের ব্যবসায়ী, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ