চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা ডালমন রায় (২৯)। বুধবার দুপুরে ভিয়েইল ইউনিয়নের দূর্গাডাঙ্গা এলাকার সুরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।
ডালমন রায় ওই এলাকার প্রফুল্ল রায়ের ছেলে ও ভিয়েইল ইউনিয়নের ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক।
ভিয়াইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নরেন্দ্র রায় ও পরিবারের লোকজন জানান, ডালমন কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাদের তা জানা নেই ।